নবী দিবসে রক্তদান - The News Lion

নবী দিবসে রক্তদান




দি নিউজ লায়ন ;   অতিমারির জেরে এবার অন্যভাবে পালিত নবি দিবস।ধর্মীয় জুলুস বা মিলাদ নয়। আজ রক্তদানের মধ্য দিয়ে পালিত ধর্মীয় অনুষ্ঠান। আজ শুক্রবার মুসলিম সম্প্রদায়ের ধর্ম প্রবর্তক নবী রসূলের জন্মদিন।  মুসলিম সম্প্রদায়ের মানুষজনের কাছে আজকের দিনটি অত্যন্ত পবিত্র দিন হিসাবে চিহ্নিত। অন্ডাল থানা এলাকার উখরার মর্কাজি মিলাদ কমিটি ধর্ম প্রবচন ও রক্তদানের মাধ্যমে দিনটিকে পালন করল। 


গোটা অনুষ্ঠানটি আয়োজিত হয় উখরা ট্রেকার স্ট্যান্ড চত্বরে। শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন মোট ৫০ জন। সংগৃহীত রক্ত দান করা হবে আসানসোল জেলা হাসপাতালে বলে জানানো হয়।


সংগঠনের পক্ষে মহম্মদ মেহবুব আলম রিজবি জানান,অন্যান্য বছর নবী দিবস উপলক্ষে জুলুস ও ধর্মীয় অনুষ্ঠান করে থাকি আমরা,কিন্তু এবার কোরোনা অতিমারির কারণে সেই সব কিছু বন্ধ করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.